Main Menu

পাবনায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলা থানা এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় মধুপুর গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহত লোকজনের সবাই মিনি ট্রাকে ছিলেন।

Manual6 Ad Code

নিহতরা হলেন- আতাইকুলা থানা এলাকার ভবানীপুর গ্রামের আবদুল হামিদ (৪০) ও মধুপুর গ্রামের বাবু হোসেন (৫০)।

Manual5 Ad Code

আহতরা হলেন—শরিফউদ্দিন, আবদুল লতিফ ও নাজির হোসেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস পাবনা স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, হতাহত ব্যক্তিরা দৈনিক পণ্য কেনাবেচা করতেন। আজ সকালে তারা পণ্য কেনার জন্য মিনি ট্রাকে করে পাবনা সদর উপজেলার পাইকারি বাজার হাজির হাটে যাচ্ছিলেন। পথে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আবদুল হামিদ মারা যান।

Manual6 Ad Code

আহত অন্য ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর বাবু হোসেন মারা যান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code