বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকেটের মূল্য
স্পোর্টস ডেস্ক : আগামি ১লা মার্চ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ। ইতোমধ্যেই টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে ১০০ টাকা, সর্বোচ্চ ১,০০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিট মূল্য ৩০০, ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ১৫০ ও গ্রিন হল এরিয়ার টিকিট মূল্য ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে পাওয়া যাবে ম্যাচের টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে এই দুই জায়গায়।
সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এবং ৬ মার্চ। প্রথম ম্যাচের মতো সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায়। ইতোমধ্যেই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে হারে জিম্বাবুয়ে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual7 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed