Main Menu

টঙ্গীতে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

Manual7 Ad Code

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুই পথচারী মারা গেছে। লাশ উদ্ধার করে গাজীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন পুলিশ। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় ষ্টেশন রোড এলাকায় মোহন শেখ (৪৫) নামে এক দিনমজুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনাস্থলেই মারা যায়। গাড়ির চাপায় তার সমস্ত দেহ থেতলে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার গাজীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানা এলাকার নাথেরপাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

এর আগে একইদিন রাত সাড়ে ৯টায় স্থানীয় টি এন্ড টি বাজার এলাকায় নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মো. রবিন সাইকেল চালাতে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

Manual3 Ad Code

ওই ছাত্র জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকার কড়ইতলা গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। ঘাতক কাভার্ডভ্যান চালক মো. জহিরুল ইসলাম ও হেলপার রিফাতকে আটক করেছে পলিশ। এসব ঘটনায় থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code