Main Menu

জাদুকাঁটায় ৮ লাখ টাকার সেইভ মেশিন জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাঁটা হতে প্রায় ৮ লাখ টাকা মুল্যের নৌকাসহ সেইভ মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রয়ারী) সন্ধায় নৌকাসহ জব্দকৃত নৌকাসহ সেইভ মেশিন জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।

জানা গেছে, সোমবার সকাল হতে উপজেলার ঘাগটিয়ার বড়টেক এলাকার পাঁকা সড়কের সম্মুখে সীমান্তনদী জাদুকাঁটায় যান্ত্রিক সেইভ মেশিনে নদী তীর কেঁটে বালু পাথর লুটে নিচ্ছে সংঘবদ্ধ একাধিক গ্রুপ।

খবর পেয়ে দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিজেন ব্যানার্জী থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে নদীর তীর কাঁটা বন্ধে অভিযানে নামেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাঠের তৈরী ৮টি নৌকা, শ্যালো ইঞ্জিন, সেইভ মেশিনসহ বালু পাথর লুটের সরঞ্জাম জব্দ করেন।

পরে সন্ধায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নদীতেই এসব নৌকাসহ সেইভ মেশিন গুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Share





Related News

Comments are Closed