Main Menu

সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। ঐ নির্বাচনে প্রধান ৩টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীরা হলেন সিনিয়র আইনজীবি এডভোকেট আফতাব উদ্দিন আহমদ, এডভোকেট নজরুল ইসলাম শেফু-১, এডভোকেট রানা মিয়া পূরকায়স্থ, সাধারন সম্পাদক পদে এডভোকেট মোঃ বদর উদ্দিন, এডভোকেট মোঃ আব্দুল অদুদ, এডভোকেট আবু তাহের মোঃ রুহুল আমিন, সহ সাধারন সম্পাদক পদে এডভোকেট মোঃ সাইদুর রহমান তালুকদার, এডভোকেট মোঃ আনিসুজ্জামান, এডভোকেট অরুনাভ দাশ ও এডভোকেট অশোক গোস্বামী প্রতিদ্বন্ধিতা করেন।

বিনা প্রতিদ্বন্ধিতায় ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে এডভোকেট সৈয়দ শামসুল ইসলাম, এডভোকেট শফিকুল আলম, অর্থ সম্পাদক পদে এডভোকেট মোঃ আব্দুল করিম-২, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ জামাল উদ্দিন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট একেএম আব্দুল আহাদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আব্দুল খালেক-২ এবং কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট মোঃ শামসুর রহমান, এডভোকেট গৌরাঙ্গ পদ দাস, এডভোকেট মোঃ হেলাল উদ্দিন, এডভোকেট মাসুক আহমদ ও এডভোকেট দেবাংসু শেখর দাশ।

ঐ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ বজলুর রশীদ, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ শাহীনূর রহমান ও এডভোকেট শহীদুল হাসমত খোকন এর নেতৃত্বে ৩ সদসস্যের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, সভাপতি পদে সিনিয়র আইনজীবি এডভোকেট আফতাব উদ্দিন আহমদ ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এডভোকেট নজরুল ইসলাম শেফু পেয়েছেন ১৪২ ভোট। সাধারন সম্পাদক পদে এডভোকেট মোঃ বদর উদ্দিন ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এডভোকেট আবু তাহের মোঃ রুহুল আমিন পেয়েছেন ১১৯ ভোট। সহ সাধারন সম্পাদক পদে এডভোকেট মোঃ সাইদুর রহমান তালুকদার ২১৪ ভোট ও এডভোকেট মোঃ আনিসুজ্জামান ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিবটতম প্রতিদ্বন্ধি এডভোকেট অরুণাভ দাশ পেয়েছেন ১৭০ ভোট।

কোর্ট প্রতিনিধি এডভোকেট মাসুদুল হক সর্দার সুমেল জানান, বরাবরের মতো এবারও অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে এই ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আওয়ামীলীগ নেতা এডভোকেট আফতাব উদ্দিন ও সাধারন সম্পাদক এডভোকেট মোঃ বদর উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান সভাপতি এডভোকেট চান মিয়া ও সাধারন সম্পাদক এডভোকেট সাহারুল ইসলামসহ সকল আইনজীবিবৃন্দ।

Share





Related News

Comments are Closed