টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা যুবক নিহত
বৈমাখী নিউজ ডেস্ক: টেকনাফে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় বুধবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হোসাইন শরীফের ছেলে আবুল হাসিম (৩০) এবং একই ক্যাম্পের শামসুল আলমের ছেলে মোহাস্মদ আয়ুব (২৪)। তারা দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলমের ভাষ্য, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় একটি ইয়াবা চালান পাচার হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল ভোর ৫টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
ওই কর্মকর্তার দাবি, এসময় অস্ত্রধারী ইয়াবা কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হন।
তিনি আরও দাবি করেন, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও মো. আয়ুবকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ ও ছয়টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
Related News
পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর)Read More
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More



Comments are Closed