পিইসি পরীক্ষায় বহিষ্কারের বিধান বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল করার বিষয়টি হাইকোর্টকে জানিয়েছে সরকার। তলবের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক স্বশরীরে উপস্থিত হয়ে আদালতের কাছে এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পরীক্ষার্থীকে এখন থেকে আর বহিষ্কার করার সুযোগ নেই। এরই মধ্যে বহিষ্কার সংক্রান্ত ১১ নম্বর বিধি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৫ জানুয়ারী) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই তথ্য জানানো হয়।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed