নতুন বছরে এমিরেটসের আকর্ষণীয় অফার
পর্যটন ডেস্ক: চলতি বছরে বাংলাদেশ থেকে এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্কের বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। ইকোনমি শ্রেণীতে ১৫ শতাংশ এবং বিজনেস শ্রেণীতে ২০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। বিশেষ মূলছাড় পেতে হলে যাত্রীদের ৭ থেকে ২০ জানুয়ারীর মধ্যে টিকিট ক্রয় এবং ১৩ জানুয়ারী থেকে ৩০ নভেম্বর ২০২০ এর মধ্যে ভ্রমণ করতে হবে।
উদাহরণস্বরূপ ইকোনমি শ্রেণীতে সকল ট্যাক্সসহ লন্ডনের রির্টান ভাড়া পড়বে সর্বনি¤œ ৭১,১৪৯ টাকা, নিউইয়র্কের ক্ষেত্রে ৮৯,২৩০ টাকা, ফোর্ট লডারডেল ১০৮,৭৪১, শিকাগো ১০১,০৮৮, ফ্রাঙ্কফুর্ট ৭৬,৪৪৭ টাকা, প্যারিস ৭৩,৫০৩ টাকা এবং দুবাই ৪৯,০৩০ টাকা।
বিজনেস শ্রেণীতে সকল ট্যাক্সসহ লন্ডনের রিটার্ন ভাড়া সর্বনি¤œ ২৫০,১১৩ টাকা; নিউইয়র্ক, ফোর্ট লডারডেল এবং শিকাগোর ক্ষেত্রে ৩১৬,০৪৮ টাকা; ফ্রাঙ্কফুর্টে ২০৭,৮১১ টাকা; প্যারিস ২০৪,৮০৮ টাকা এবং দুবাই ৯৩,৭৭২ টাকা।
যাত্রীদের আকাশে এবং মাটিতে বিশ্বমানের সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে এমিরেটস এবছরও তাদের ‘ফ্লাইট বেটার’ শ্লোগান অব্যাহত রেখেছে। বিশ্বের সর্ববৃহৎ এ ৩৮০ ও বোয়িং ৭৭৭ উড়োজাহাজের বহর পরিচালনাকারী এমিরেটস তাদের প্রতিটি ফ্লাইটে যাত্রীদের ‘ফ্লাই বেটার’ অভিজ্ঞতা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এমিরেটসের সকল শ্রেণীতে ভ্রমণকারী যাত্রীদের জন্য রয়েছে বহুভাষী ও বিভিন্ন সংস্কৃতির কেবিন ক্রুদের আন্তর্জাতিকমানের সেবার পাশাপাশি বাংলাদেশীসহ বিভিন্ন ঘরানার খাবার, ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা- আইস-এর সাড়ে চার হাজারের অধিক চ্যানেলে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ছায়াছবি, টিভি প্রোগ্রাম, মিউজিক লাইভ টিভি, পডকাস্ট ইত্যাদি। এছাড়াও প্রতি যাত্রীর জন্য রয়েছে ২০ এমবি করে সৌজন্যমূলক ওয়াই-ফাই ডাটা।
এমিরেটস তাদের হাব- দুবাই থেকে বিশ্বের ৮৫টি দেশ ও অঞ্চলের ১৫০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। এ সকল গন্তব্যের মধ্যে ইউরোপে ৪৩টি, আমেরিকায় ১৭টি, আফ্রিকায় ২৩টি, মধ্যপ্রাচ্যে ১৩টি এবং দক্ষিণ আফ্রিকায় ১৭টি।
বিস্তারিত তথ্য এবং টিকিট বুকিংয়ের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত এমিরেটস অফিস অথবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ওয়েবসাইট ভিজিট করেও বিস্তারিত জানা যাবে।
Related News
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলাRead More



Comments are Closed