Main Menu

আরফিন টিলায় ৭৩টি শ্যালো মেশিন ধ্বংস

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : টাস্কফোর্সের জোরালো অভিযানের পরও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ও শাহ আরফিন পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। পাথর উত্তোলনের সঙ্গে জড়িতরা নানা কৌশলে পাথর উত্তোলনের প্রচেষ্টা চালাচ্ছে। এর প্রেক্ষিতে সোমবার (৬ জানুয়ারী) দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে ভোলাগঞ্জের ধলাই সেতু এলাকা ও শাহ্ আরফিন টিলা ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৩টি শ্যালো মেশিন (পাথর উত্তোলনের নিষিদ্ধ যন্ত্র), ৩৫টি বারকি নৌকা, ৬ হাজার ২শ’ ফুট পাইপ জব্দ করে সেগুলো ধ্বংস করেছে। অভিযানকালে ৩৫টি কোয়ারির (পাথর উত্তোলনের গর্ত) বাঁধ কেটে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সময় পাথর পরিবহনকাজে ব্যবহৃত ১৮টি ট্রাক্টরের চাকা ফুটো করে দেয়া হয়।

Manual2 Ad Code

টাস্কফোর্স সূত্র জানায়, ভোলাগঞ্জ ও শাহ্ আরফিন পাথর কোয়ারিতে নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত রেখেছে সংঘবদ্ধ পাথরখেকো চক্র। স্থানীয় প্রশাসন পাথর কোয়ারিতে অভিযান অব্যাহত রাখলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ অবস্থায় সোমবার দিনভর টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযানে পুলিশসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও ছিলেন। এসময় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সজল কুমার কানু উপস্থিত ছিলেন।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোলাগঞ্জের ধলাই সেতু এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২৮টি শ্যালো মেশিন, ৩৫টি বারকি নৌকা ও ১২শ’ ফুট পাইপ ধ্বংস করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহ্ আরফিন টিলা ও পার্শ্ববর্তী মতিয়া টিলায় চলে অভিযান। টানা সাড়ে ৩ ঘন্টার এ অভিযানে ৪৫টি শ্যালো মেশিন ও পাঁচ হাজার ফুট পাইপ ধ্বংস করার পাশাপাশি ৩৫টি কোয়ারি (পাথর উত্তোলনের গর্ত) পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সময় পাথর পরিবহনকাজে ব্যবহৃত ১৮টি ট্রাক্টরের চাকা ফুটো করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, আমরা ধারাবাহিক অভিযানের মধ্যেই আছি। অভিযানে ধ্বংসকৃত ও জব্দকৃত শ্যালো মেশিন ও সরঞ্জামের মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানান। যান্ত্রিক উপায়ে পাথর উত্তোলন বন্ধে এবং এবং ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code