ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন ও মৌন মিছিল করেছে ছাত্রীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালারে পাদদেশে এ মানববন্ধন করে তারা।
বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বিভাগের ফাতেমা আবেদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবিস্তা, ব্যবস্থাপনা বিভাগের টুলি, মিম প্রমুখ। মানবন্ধনে ‘আমরা নারী আমরাও মানুষ, মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই’, ধর্ষকের ফাঁসি চাই, নারী নির্যাতন নারী ধর্ষণ বন্ধ হোক সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে ছাত্রীরা।
এদিকে মানবন্ধন চলাকালে ইবি শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন তাদের সাথে একাত্মতা প্রকাশ কওে এবং মানবন্ধনে অংশ নেয়। এসময় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি শিক্ষিত মেয়ে একটি শিক্ষিত জাতি দিতে পারে, আর একজন ধর্ষিতা মেয়ে ধর্ষিতা জাতিই দিতে পারবে। স্বাধীনতার জন্য যুদ্ধ করার কারণ ছিলো নিপীড়ন, নির্যাতন, বৈষম্য থেকে বাংলার মানুষের মুক্তি প্রাপ্তি। অথচ আমাদের দেশের নারীরা তারই শিকার হচ্ছে। আমরা চাই দেশে এই ধর্ষণের ঘটনাই শেষ ঘটনা হোক। কাজেই জনসম্মুখে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হোক যেন আর কোন নরপিচাশ এ রকম জঘন্য কাজ করার সাহস না করে।’
মানববন্ধন শেষে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ছাত্রীরা।
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed