Main Menu

সিটি বাণিজ্যিক ভবনের নক্সার ফলক উন্মোচন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ বহুতল বিশিষ্ট সিলেট সিটি বাণিজ্যিক ভবনের নক্সার ফলক উন্মোচন অনুষ্ঠান ৬ জানুয়ারি সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিক ভাবে সিটি বাণিজ্যিক ভবন এর নক্সার ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন সিটি কর্পোরেশন জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম আল হাদী।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুল হক, পৌর শপিং সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ আনোয়ার সাদত চৌধুরী, সহ সভাপতি আব্দুল মালিক খান, সাধারণ সম্পাদক মোঃ হামিদ হোসেন খোকন, সহ সাধারণ সম্পাদক কাওছার চৌধুরী, কোষাধ্যক্ষ মকসুদ আহমদ চৌধুরী, আইন উপদেষ্টা এডভোকেট কুতুব উদ্দিন আহমদ, সদস্য সেলিম আহমদ চৌধুরী, সেবুল আহমদ, হোসেন আহমদ, জমশেদ আলী, ছালেক আহমদ, নুরুল আহমদ লিটন, ইউনুছ খান অরুন। এছাড়া স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code