Main Menu

ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট এলেন ২৯৭ যাত্রী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৮ বছর পর যুক্তরাজ্যের যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এলো বিমানের ফ্লাইট। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের নতুন ড্রিমলাইনার ‘সোনারতরী’ বোয়িং-৭৮৭ বিমান ওসমানীতে অবতরণ করে।

Manual7 Ad Code

২৯৮ যাত্রী ধারণক্ষমতার বিমানটি ২৯৭ জন যাত্রী নিয়ে সিলেট আসে। এর মধ্যে ২৮৫ জনই সিলেটে নামেন, বাকিরা ঢাকার যাত্রী ছিলেন। বিমানবন্দরে আগত যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান বিমান বাংলাদেশ ও আটাব সিলেট অঞ্চল নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন-বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার, এফবিসিসিআইর পরিচালক খন্দকার সিপার আহমদ, আটাবের নির্বাহী সহ সভাপতির আজহারুল কবির চৌধুরী, আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, হাব এর সিলেট অঞ্চলের সেক্রেটারি জহিরুল কবির চৌধুরী সিরু প্রমুখ।

Manual6 Ad Code

বিমানের সিলেট অফিসের ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, ‘প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইটটি চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ম্যানচেস্টার থেকে সপ্তাহে তিনদিন (সোম, বুধ, শুক্রবার) সিলেট হয়ে বিমানটি ঢাকায় যাবে।’

এর আগে রোববার (৫ জানুয়ারী) ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ০০৭ চালু হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে এই ফ্লাইট উদ্বোধন করেন।

উল্লেখ্য যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশী বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্খা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালুর।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code