আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: লাখো মানুষের উপস্থিতিতে দেশের প্রখ্যাত আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জীর জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
তার নিজ প্রতিষ্ঠিত হবিগঞ্জের উমেদনগরে জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা ময়দানে সোমবার সকাল ১০ টায় জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাযায় ইমামতি করেন তারই বড় ছেলে হাফেয মাওলানা মাসরুরুল হক।
আল্লামা হবিগঞ্জীর জানাজায় অংশ নিতে জনস্রোতে পরিণত হয় হবিগঞ্জের উমেদনগর মাদরাসা মাঠ। জানাজায় স্থানীয় আলেমরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা।
উল্লেখ্য : রবিবার বিকাল পৌনে ৫টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটে হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন মাওলানা তাফাজ্জুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাফাজ্জুল হক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
Related News
শায়েস্তাগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশারRead More
মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে দুই কিশোরকে নির্যাতন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধেRead More



Comments are Closed