Main Menu

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার উপর-রাজারামপুর এলাকায় সোমবার সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার হরিপুর এলাকার গোলাম রাব্বানী (৪২) ও তার মেয়ে সাদিকিনা রসনি (৮)।

Manual4 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. মিন্টু রহমান জানান, গোলাম রাব্বানী তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর-রাজারামপুর এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

Manual6 Ad Code

ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code