ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরে বাসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরীফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, তার বন্ধু পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। কানাইপুরের করিমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয়জন নিহত হন। আহত হন এক নারী। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশা এই দুর্ঘটনা ঘটার পেছনে একটি বড় কারণ, বলেন তিনি।
Related News
বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থRead More
লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরাRead More



Comments are Closed