Main Menu

বিয়ানীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিবদমান রিভালবেল্ট ও স্বাধীন গ্রুপ।

Manual7 Ad Code

শনিবার দুপুর সাড়ে ১২টায় পৌরশহরের প্রথমনাথ দাস রোডে (কলেজ রোড) এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৭ নেতাকর্মী।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিদ্যমান গ্রুপগুলো পৃথক কর্মসূচির আয়োজন করে। ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচি উদযাপনের এক পর্যায়ে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ইনার কলেজ রোডে প্রথমে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরে দু’গ্রুপের নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। দু’গ্রুপের মধ্যে কলেজ রোড ও টিএন্ডটি রোডে দেশীয় অস্ত্রের মহড়া ও ইট-পাঠকেল নিক্ষেপ শুরু হয়।

Manual3 Ad Code

সংঘর্ষ চলাকালে ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, আশরাফুল হক, সালাহ উদ্দিনসহ আরো ৩জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এবং সাবেক ও বর্তমান ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, “এখানে সামান্য ইটপাটকেল ছোড়াছুঁড়ি হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। তবে তিনি নেতাকর্মীদের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেন।”

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code