বিকেএসপিতে ভর্তি কার্যক্রম শুরু ৭ জানুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: বিকেএসপির একমাত্র উদ্দেশ্য- দেশের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করা। শুধু তাই নয়, এর পাশাপাশি এখানে পড়াশোনাটাও সমানভাবে গুরুত্ব দেয়া হয়।
দেশের সরকারিভাবে পরিচালিত একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে শুরু হয়েছে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ২০২০ সালের প্রাথমিক বাছাই কার্যক্রম।
এবার বিভাগীয় পর্যায়ে যেখানে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে দুই দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে প্রত্যন্ত অঞ্চলের গরিব প্রতিভাবানরা সহজ এবং স্বল্প খরচে মেধা যাচাইযের সুযোগ পান।
বিকেএসপির ২০২০ সালের ভর্তি সময়সূচি অনুযায়ী আগামী ৭-৮ জানুয়ারি সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে, ১১-১২ জানুয়ারি চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে, ১৫-১৬ জানুয়ারি বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে, ১৮-১৯ জানুয়ারি খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এবং ২৪-২৫ জানুয়ারি ঢাকা বিকেএসপিতে প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০২০ সালে বিকেএসপিতে আসন খালি থাকা সাপেক্ষে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড় ভর্তি করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ১৯৮৬ সালের ১৪ এপ্রিল ১১৫ একর জায়গা নিয়ে ঢাকার সাভারের জিরানীতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual7 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual3 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed