২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৫২২৭ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় বিগত ২০১৯ সালে ৪৭০২টি সড়ক দুর্ঘটনায় ৫২২৭ জন নিহত এবং আহত হন ৬৯৫৩ জন বলে জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কাজ করা সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)।
শনিবার (৪ জানুয়ারী) জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই সংগঠনের উদ্যোগে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ৪৭০২টি। এতে আহত হন ৬৯৫৩ জন আর নিহত হন ৪৩৫৬ জন। তবে হাসপাতালে ভর্তির পর ও হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর আনুমানিক মৃত্যু হয়েছে ২০ শতাংশ অর্থাৎ ৮৭১ জনের। সব মিলিয়ে ২০১৯ সালে নিহতের সংখ্যা ৫২২৭ জন। এছাড়া রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত হন ১৯৮ জন এবং আহত হন ৩৪৭ জন। অন্যদিকে নৌ দুর্ঘটনার সংখ্যা ৩০টিতে, নিহত হন ৬৪ জন এবং আহত হন ১৫৭ জন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৯ সালে গত ২ বছরের তুলনায় দুর্ঘটনা অনেক বেড়েছে। যা ভয়াবহ আকার ধারণ করেছে। অশিক্ষিত ও অদক্ষ চালক, ক্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণের ক্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও তার যথারীতি না প্রয়োগ ইত্যাদিই এসব দুর্ঘটনার জন্য মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায়।
সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫Read More
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More



Comments are Closed