প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগে পাস ১৮ হাজার
বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে পাশ করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, মৌখিক পরীক্ষায় ১৮ হাজার ১৪৭ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
প্রকাশিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
এছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নন্বর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডেও পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
শিক্ষক নিয়োগের পরীক্ষা সংক্রান্ত কাজ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
সহকারী শিক্ষক নিয়োগে ১৮ হাজার পদের বিপরীতে প্রায় ২৪ লাখ প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের গত নভেম্বরে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
Related News
বাউবির এইচএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশRead More
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed