বুুধবার সিলেটে চালু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নগরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদান করতে বুধবার (২৫ ডিসেম্বর) সিলেটে চালু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’। বুধবার সকাল ১১ টায় নগর ভবন থেকে বহুল প্রতিক্ষিত এই গণপরিবহনের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক কাউন্সিরর মখলিছুর রহমান কামরান জানান, নগরী ও এর আশপাশ এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে প্রত্যাশিত এ পরিবহন যাত্রা শুরু করছে বুধবার।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নগর এক্সপ্রেস’এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি জানান, নরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর ঐকান্তিক পরিশ্রমের ফসল কাঙ্খিত এই নগর এক্সপ্রেস চালু হওয়া।
মখলিছুর রহমান কামরান জানান, নগরীতে সর্বমোট ৪১টি বাস নিয়ে নগর এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে। এটি সিলেটবাসীর জন্য আনন্দের সংবাদ। তিনি জানান, প্রাথমিকভাবে এই বাসগুলো টুকেরাবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে। ইতিমধ্যে দক্ষ চালক ও সুপাভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের সর্বস্থরের নাগরীক ও সাংবাদিকদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ‘নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের’ আহবায়ক কাউন্সিরর মখলিছুর রহমান কামরান।
Related News
পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকRead More
সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এসএমপি’র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেলRead More



Comments are Closed