শাহজালাল (রহ.) মাজার থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) এর মাজার এলাকা থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ফিঙ্গার প্রিন্ট সংরক্ষণ করে তা ওসমানী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশ ধারণা করছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময় তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে দরগাহ চত্বরে লাশটি পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এরপর সকাল ১১টার দিকে কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া ও এসআই দিবাংশু পালের নেতৃত্বে একদল পুলিশ মাজারের লাশ ঘরের পিছনের মেঝেতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে। লোকটির বয়স আনুমানিক ৩৫ বছর, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
ওসি সেলিম মিয়া জানান, উদ্ধার হওয়া লাশের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এই আঘাতে নাকি অন্য কোন কারণে তার মৃত্যু হয়েছে-বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি বলেও জানান ওসি।
Related News
সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের অপরাধ দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকের বিরুদ্ধে বিশেষRead More
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More



Comments are Closed