ভারতে কোন বাংলাদেশী থাকলে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভারতে কোন অবৈধ বাংলাদেশী থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে। ভারত এমন কিছু করবেনা যাতে বাংলাদেশে অশান্তি তৈরী হয়। কারণ ভারত ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। তাই ভারত কথা দিয়েছে, এমন কিছু করবেনা যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের আখালিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
এর আগে সিলেট নগরীর আখালিয়ায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বাস্কেটবল গ্রাউন্ডে প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট।
এ সময় বক্তব্য রাখেন বিজিবির উত্তর-পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, সিলেট সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনসহ আরও অনেকে।
উল্লখ্যে, সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আসা মাদকের চালান আটক করে বিজিবি। এসব মাদক জব্দ করার পর সিলেটের আখালিয়াস্থ বিজিবি ক্যাম্পে জমা করে রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের উপস্থিতিতে বিভিন্ন ধরনের ১৬ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৫৮২ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের চেষ্টাকালে মা-মেয়ে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে মা ও মেয়েকে আটকRead More
গোলাপগঞ্জে ফসলী জমি থেকে রাতে কৃষকের পাকা ধান কেটে নিল কে!
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে রাতের অন্ধকারে ক্ষেতের ফসলী জমি থেকে কৃষকের ধান কেটে নিয়ে গেছে কেRead More



Comments are Closed