সিলেটে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সপ্তাহব্যাপী বিভাগীয় বই মেলা শুরু হয়েছে। নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সোমবার বিকেলে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্দেগ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিভাগীয় বইমেলার আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।
সংশ্লিষ্টরা জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এ বইমেলা চলবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ঢাকা থেকে আগত ২৮টি এবং স্থানীয় ১৪টি প্রকাশনা সংস্থার স্টল থাকবে। প্রতিদিন মেলায় জাতীয় পর্যায়ের লেখক, সাহিত্যিক, কবি ও উপন্যাসিকগণ উপস্থিত থাকবেন।
এছাড়া মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদশর্নী, মুক্তিযুদ্ধের গল্প, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা ও কবিতা আবৃত্তির আয়োজনও থাকবে।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed