সিলেট জেলা ও মহানগর আ’লীগের সম্মেলন বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এজন্য মাদ্রাসা মাঠে প্রস্তুত করা হয়েছে নৌকার আদলে মঞ্চ। এর দৈর্ঘ্য ৬০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট। এ মঞ্চে ২০০ আসন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্র) সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সম্মেলনে জেলা ও মহানগরের ডেলিগেট ছাড়াও হাজারের উপরে কাউন্সিলর উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী।
প্রায় ৮ বছর পর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এজন্য নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ বিরাজ করছে। সকালে সম্মেলন শেষে বিকেলে কবি নজরুল অডিটোরিয়াম কাউন্সিলের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed