ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, দিশেহারা পরিার
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের বদরগঞ্জে হতদরিদ্র পরিবারের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে এখন চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এমন সর্বনাশের খবর পেয়ে ওই ছাত্রীর পরিবার দিশেহারা হয়ে পড়েছেন।
রবিবার (৩ নভেম্বর) এ ঘটনায় বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা হলে অভিযুক্ত আবু রায়হান লাবুকে (৪০) আটক করে রংপুর জেলহাজতে পাঠানো হয়। ঘটনাটি ঘটে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাদাইখামার এলাকায়। মেয়েটি বাড়ির পাশে একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে।
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, একই এলাকার প্রতিবেশী মুদি ব্যবসায়ী আবু রায়হান লাবুর কাছে জিনিসপত্র কিনতে দোকানে যেত মেয়েটি। এর মধ্যে সবার অগোচরে তার ব্যবসা প্রতিষ্ঠানে রাখা টিভিতে অশ্লীল ভিডিও দেখাত মেয়েটিকে। একপর্যায়ে নানা প্রলোভনের ফাঁদে ফেলে প্রায় চার মাস আগে অভিযুক্ত আবু রায়হান মেয়েটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারের কাউকে না জানাতে প্রাণনাশের ভয়-ভীতি দেখায় সে। এর মধ্যে তার শারীরিক পরিবর্তন দেখা দিলে ২ নভেম্বর একটি প্রাইভেট হাসপাতালে তাকে নেওয়া হয়।

সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে ধরা পড়ে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে আবু রায়হানের নামে ধর্ষণের মামলা দেন। আবু রায়হানের স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। মেয়ে দুটির এর মধ্যে বিয়ে হয়েছে।
থানা হাজতে আবুদ রায়হান দায় স্বীকার করে বলেন, এমন জঘন্য কাজ করা ঠিক হয়নি। তবে আমার সঙ্গে বিয়ে দিতে চাইলে আমি রাজি আছি।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পাশাপাশি মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual3 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed