সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু আব্দুল্লাহ সিলেট মহানগরীর খাসদবীর এলাকার রাকিবুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাকিবুল ইসলাম তার শিশুসন্তান আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় শিশু আব্দুল্লাহ মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতির যানের ধাক্কায় এই প্রাণহানি ঘটেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
Related News
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিতRead More
দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় রাস্তার পাশেRead More



Comments are Closed