সারাদেশে এক কোটি মানুষ মাদকের সাথে সম্পৃক্ত: পুলিশ সুপার
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা বলেছেন, সারাদেশে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ১ কোটি মানুষ মাদকের সাথে সম্পৃক্ত। এদের মধ্যে কেউ মাদকাসক্ত, কেউ ব্যবসায়ী, কেউ বহনকারি আবার কেউ সহযোগী। সমাজে মাদক নিয়ে কারো মাথা ব্যথা নেই। সাধারন মানুষ শিক্ষার্থী, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রায় সবার ঘরে ঘরে মাদকাসক্ত। মাদক নির্মূলে পরিবারের দ্বায়িত্ব সব চেয়ে বেশী।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দিনাজপুরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে র্যাব ১৩ এর স্হানীয় সিপি ক্যাম্পের আয়োজিত ” মাদক বিরোধী সচেতনা তৈরি” শীর্ষক টাউন হল সভায় ওই তথ্য জানান পুলিশ সুপার জেদান আল মুসা।
এতে বক্তব্যসহ মতামত দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, র্যাব ১৩ এর কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাধন, স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল নিশাত, আনসার ভিডিপির জেলা কমানডেন্ট নুরুজ্জামান, মাদক নিয়ন্ত্রন অধিপ্তরের উপ পরিচালক রাকিবুজ্জামান, বিজিবির এ্যাডজুটেন্ট আব্দুল্লাহ আল মামুন চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
Manual7 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More



Comments are Closed