হকার্স মার্কেট ব্যবসায়ী কমিটির শপথগ্রহণ সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায়ীদের একটি কথা মনে রাখতে হবে, শুধু লাভ করলে হবে না গ্রাহকের স্বার্থের কথা চিন্তা করতে হবে। ভালো ব্যবহারের মধ্যে ব্যবসায়ীদের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ে সে বিষয়টিও মাথায় রাখতে হবে। শুধু মুনাফার দিকে নয় মানুষের কল্যাণের দিকেও খেয়াল রাখতে হবে। মার্কেটের উত্তরোত্তর ব্যবসায়ের সফলতা বৃদ্ধির লক্ষ্যে সকল ব্যবসায়ীদের সুন্দর ও সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনার জন্য সকল ব্যবসায়ীদের আহবান জানান। তিনি এক সাথে মার্কেটটিতে সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে নতুন এই কমিটির যেকোন ভালো কাজের সাথে সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মেয়র আরিফুল হক চৌধুরী ৩ নভেম্বর রোববার রাতে নগর ভবনের হল রুমে লালদিঘী (পুরাতন) হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্যবসায়ী হাজী আবুল বশর এর সভাপতিত্বে ও হাজী মোঃ নুরুল ইসলামের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিতদেরকে শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের যারা শপথ নিয়েছেন তারা হলেন, সভাপতি শেখ মোঃ কবির আহমদ, সহ সভাপতি হাজী মোঃ সামছু মিয়া ও মোঃ দেলোয়ার আহমদ, সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছোবহান, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী মোঃ সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী সৈয়দ জমসেদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান আহমদ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ নুরুল ইসলাম, সহ ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মছব্বির আলী, ক্রীড়া সম্পাদক হাজী মোঃ শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ সাহেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ, মোঃ মুছা চৌধুরী, মোঃ রোকন, মোঃ কাউছার আহমদ, মোঃ হেলাল উদ্দিন, শেখ মোঃ খোকন, শাহজাহান মিয়া, মোঃ ইউনুছ, দলা মিয়া, শামীম আহমদ, মোঃ সানু মিয়া, জয়নাল ইসলাম, আব্দুল মুহিত, আবুল হাসনাত জুবেদ, মুহিবুল ইসলাম।
এর আগে ৩১ অক্টোবর বৃহস্পতিবার লালদিঘী (পুরাতন) হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ কবির আহমদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মোঃ আব্দুস ছোবহান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে হাজী সৈয়দ জমসেদ হোসেন, সহ সভাপতি পদে হাজী মোঃ দেলোয়ার আহমদ, হাজী মোঃ শামছু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে শাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ পদে হাজী মোঃ ছালেহ আহমদ, দপ্তর সম্পাদক পদে মোঃ শাহজাহান আহমদ, ধর্ম সম্পাদক পদে হাজী মোঃ নুরুল, সহ-ধর্ম সম্পাদক পদে মোঃ মছব্বির মিয়া, ক্রীড়া সম্পাদক পদে শাহাব উদ্দিন এবং প্রচার সম্পাদক পদে শাহেদ আহমদ নির্বাচিত হয়েছেন।
৩১ অক্টোবর সকাল ৯টা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করেন। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গণণা শুরু হয়। এরপর রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদে ৩৭ জন এবং ২১টি সদস্য পদে ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাজী কয়ছর আহমদ কয়েছ, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সামসুদ্দিন ও পরিচালনা কমিটির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল আহমদ।
Related News
সিলেটে টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ট্রেনের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচার অভিযোগে সিলেটেRead More
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More



Comments are Closed