Main Menu

সিলেট ওসমানী হাসপাতালে দুদকের অভিযান, মিলল চিকিৎসকদের অনুপস্থিতির প্রমাণ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ও নির্ধারিত কর্মঘণ্টা না মানার গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি বিশেষ দল হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে এই অনিয়মের প্রমাণ পায়।

Manual2 Ad Code

অভিযানকালে দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয় কর্মকর্তারা হাসপাতালের চিকিৎসকদের বিগত ৩০ দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য যাচাই করেন। এ সময় ডিউটি রেজিস্টার ও ছুটি সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। নথিপত্র ও উপস্থিতির চিত্র বিশ্লেষণ করে দুদক টিম দেখেছে যে, চিকিৎসকদের একটি বড় অংশ নির্ধারিত কর্মঘণ্টা মেনে দায়িত্ব পালন করছেন না, যা বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা নিশ্চিত করে।

Manual5 Ad Code

তদন্ত দল সরেজমিনে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানও পর্যবেক্ষণ করে। রোগীরা চিকিৎসকদের কাছ থেকে যথাযথ সেবা পাচ্ছেন কি না, তা যাচাই করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা হয়।

Manual4 Ad Code

দুদক জানিয়েছে, সংগৃহীত সব নথিপত্র ও বায়োমেট্রিক ডেটা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

Manual6 Ad Code

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট সূত্রে জানা গেছে, নথিপত্র পর্যালোচনা শেষে দায়ীদের শনাক্ত করে দ্রুতই কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

এই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code