নারায়নগঞ্জে ধসে পড়লো ৪তলা ভবন, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে ৪ তলা একটি ভবন ধসে পড়েছে। এঘটনায় এক শিশু নিহত হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে শহরের বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটি একটি খালের কিনারার ওপর নির্মিত হচ্ছিল। ভবনটি শিউলি ও শাহজাহান নামের দুই ভাই-বোনের।
খবর পেয়ে উদ্ধার কাজ চালায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। সেখানকার উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকাল ৪টায় হঠাৎ করে চার তলা নির্মাণাধীন একটি ভবন ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ করছে।
এখনও ভবনের নিচে অনেকেই থাকতে পারে বলে স্থানীয়রা দাবি করছেন। তাদের উদ্ধারে সর্বাত্মকভাবে চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed