জেল হত্যা দিবসে সিলেট আ’লীগের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক : জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। রোববার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুুরুল ইসলাম পুতুল, শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More



Comments are Closed