Main Menu

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার কুশিয়ারতলা গ্রামের মৃত নুর আলীর পুত্র শাহাব উদ্দিন (৫০) ও তারাসই গ্রামের মোঃ লেবু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২২)।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, নিহত শাহাব উদ্দিন হবিগঞ্জ শহরের কামড়া ব্রীজ এলাকায় শ্রমিকের কাজ করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত একটি বাঁশ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হগিবঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বানিয়াচং উপজেলার তারাসই গ্রামে বোনের বিয়ের ডেকোরেশন কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত ওসি প্রজিত চৌধুরী দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed