রাজনগরে ৪দিন ধরে শিক্ষিকা নিখোঁজ!
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট সরকারী মহিলা কলেজে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে জয়শ্রী দেবনাথ (২৫) নামে এক গৃহবধু গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার সকালে সিলেটে গিয়ে তিনি নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে ওই গৃহবধুর স্বামী উত্তম দেবনাথ বুধবার রাজনগর থানায় সাধারণ ডায়রি করেছেন।
নিখোঁজ জয়শ্রী দেবনাথ নবগঠিত ‘টেংরা আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। এদিকে ওই শিক্ষিকার নিখোঁজ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে প্রেমঘটিত কারনেই তিনি নিখোঁজ হয়েছেন।
জিডির সূত্রে জানা যায়, সিলেট কতোয়ালী থানার কাজীটুলা এলাকার সুশীল দেবনাথের মেয়ে জয়শ্রী দেবনাথের বিয়ে হয় ২০১৭ সালের ২৮ জুলাই রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের টেংরা গ্রামের রতন দেবনাথের ছেলে উত্তম দেবনাথের সঙ্গে। জয়শ্রী দেবনাথ সিলেট সরকারী মহিলা কলেজ থেকে ইকোনমিক্সে মাষ্টার্স শেষ করেন চলতি বছর। মাষ্টার্সের সার্টি ফিকেট তুলতে গত মঙ্গলবার সকালে তিনি একাই সিলেট সরকারী মহিলা কলেজের উদ্দেশ্যে বের হন। দুপুরের দিকে তার স্বামী রতন দেবনাথ তাকে (জয়শ্রী দেবনাথ) ফোন করলে তিনি ফোন বন্ধ পান। সন্ধ্যা পর্যন্ত জয়শ্রী দেবনাথ বাড়ি ফিরে না এলে তার খোজ পড়ে। এসময় জয়শ্রী দেবনাথের স্বামী রতন দেবনাথ তাকে বিভিন্ন স্থান খোঁজাখোজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে তিনি বাদী হয়ে বুধবার রাজনগর থানায় সাধারণ ডায়রি (নং-৭১, ২/১০/১৯) করেন।
সাধারণ ডায়রির বিষয়টি তদন্ত করছেন রাজনগর উপপরিদর্শক (এসআই) আবু মুকছেদ পিপিএম।
এদিকে ওই গৃহবধু নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে পুলিশ বলছে, প্রেমগঠিত কারণেই ওই শিক্ষিকা লাপাত্তা রয়েছেন। পুলিশ ধারণা করছে, তিনি প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়ে থাকতে পারেন। তবে, তার স্বামী রতন দেবনাথ বছলেন ভিন্ন কথা। তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তাদের মাঝে কোন ঝামেলা নেই। এছাড়াও কারো সাথে তার স্ত্রীর কোন প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা নেই। তিনি মোবাইলেও কারো সাথে কথা বলতেন বলে তার কাছে ধরা পড়েনি।
রাজনরগর থানার উপপরিদর্শক (এসআই) আবু মুকছেদ পিপিএম বলেন, সে সিলেট থেকে নিখোঁজ হয়েছে। আর অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিষয়টি প্রেমঘটিতই। তার ফোন কললিস্ট চাওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed