Main Menu

জৈন্তাপুরে ৫০টি ভারতীয় গরু আটক

Manual2 Ad Code

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের বাঘছড়া এলাকা হতে ৫০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। এসময় চোরাকারবারীরা গরু রেখে পালিয়ে যায়।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের ১৩০৩ আর্ন্তজাতিক পিলারের ৭এস পিলার সংলগ্ন বাঘছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫০টি ভারতীয় গরু আটক করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারত হতে নিয়ে আসা গরু ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ৫০টি গরু বিজিবি’র টহল টিম লালাখাল ক্যাম্পে নিয়ে আসে।

Manual3 Ad Code

১৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার থাকায় চোরাকারবারীরা গরুগুলো নিয়ে পালাতে পারেনি। চোরাকারবারীদের নাম সনাক্তকরণসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন যে কোন ধরনের চোরাই পণ্য আটক করতে সীমান্তে তৎপর রয়েছে বিজিবি।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code