Main Menu

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ২৪ সেপ্টেম্বর

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে সিলেট বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্টিত হবে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী ২৪ সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Manual8 Ad Code

সোমবার রাতে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসি রায়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধেও ফরমায়েসি সাজা ও একাধিক ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসি সাজা বাতিল ও ষড়যন্ত্রমুলক মামলা সমুহ প্রত্যাহার এবং অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবীতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর আলোকে আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। যে কোনে মূল্যে উক্ত সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদেরকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code