জৈন্তাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার খারুবিল গ্রামে পুকুরের পানিতে পড়ে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পরিবারের লোকজনের অগোচরে কারিমা বেগম (৮) হঠাৎ করে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এদিকে সন্ধ্যার পর নিজ বাড়ীর পুকুরে তার লাশ ভেসে উঠে।
কারিমা উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের খারুবিল গ্রামের জামাতর মিয়ার মেয়ে।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান এরকম সংবাদ কেউ আমাদের জানায়নি। তবে খোঁজ খবর নিয়ে দেখছি৷
জৈন্তাপুর ইউপির ৬নং ওয়ার্ড সদস্য বিলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পরিবার বিষয়টি জানালে আমি চেয়ারম্যানের কাছে সহযোগিতা নিতে বলি।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed