গোলাপগঞ্জে পানিতে ডুবে জেলের মৃত্যু, আহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে বাঘার হাওরে মাছ ধরতে গিয়ে নেছার আলী (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আরও ২জন জেলে আহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাঘার হাওরের ছোটকুলা নামক একটি খালে এ ঘটনাটি ঘটে। আহত ২জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
নিহত নেছার আলী উপজেলার বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। আহতরা হলেন একই গ্রামের মৃত ইনাই মিয়ার পুত্র তাহির আলী ও মৃত আছান উল্লাহর পুত্র গফুর মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন জেলে বাঘার হাওরে মাছ ধরতে যান। এসময় তারা ছোটকুলা নামক একটি খাল সাঁতরে পাড়ি দেওয়ার সময় নেছার আলী সাঁতরে খালের মাঝখানে গিয়ে পানিতে ডুবে যান। তাকে উদ্ধার করতে তার সাথে থাকা তাহির আলী ও গফুর মিয়া প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। এসময় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed