লন্ডনে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
প্রবাস ডেস্ক : ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র বহুল প্রত্যাশিত নির্বাচন উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনের ২৩ টি পদে মুজিব-জাহাঙ্গীর-আলমগীর পরিষদ বই প্রতীক নিয়ে ২০ টি পদে নির্বাচিত হয়েছেন, আর হেলাল-আনিছুল-মুক্তাধির পরিষদ ব্রীজ প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান, অর্গেনাইজিং সেক্রেটারী, অ্যাসিসট্যান্ট ট্রেজারার ও অ্যাক্সিকিউটিভ মেম্বার এই ৪ পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে যুগ্মভাবে দু’জনকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। নির্বাচনে ৬৫১ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৫২৯ জন।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর এ নির্বাচনের মধ্য দিয়ে এক প্লাটফর্মে যুক্ত হল ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে।
রোববার (১৫ সেপ্টেম্বর) লন্ডন সময় সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লন্ডনের মিলনার রোডের ওয়েস্টহামের ইম্প্রেশন ইভেন্টস্ ভ্যানুতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র নতুন কমিটিতে নির্বাচিতরা হলেন- চেয়ারম্যান পদে মুজিবুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী আবুল মহসিন।
অন্যান্য ভাইস চেয়ারম্যানরা হলেন- গোলাম মোস্তফা, মো. দেলোয়ার আলী, মো. আলী আহমদ, এনামুল হক চৌধুরী, হাবিব ও রাহেলা শেখ। জেনারেল সেক্রেটারী জাহাঙ্গীর খান, অ্যাসিসট্যান্ট জেনারেল সেক্রেটারী এনামুল হক রেকি, ট্রেজারার মোহাম্মদ আলমগীর, অ্যাসিসট্যান্ট ট্রেজারার বদরুল ইসলাম রাজা, অর্গেনাইজিং সেক্রেটারী মোহাম্মদ আশরাফুজ্জামান (রনি), প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারী মো. আলাউদ্দিন।
উল্লেখ্য যে, হাবিব ও রাহেলা শেখ, তাদের প্রাপ্ত ভোট সমান হওয়ায় নির্বাচন কমিশন উভয়কেই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ষোষনা করেন।
পরিষদের অ্যাক্সিকিউটিভ মেম্বাররা হলেন- রাজা মিয়া, সাইবুর রহমান (সুহেল), এমাদুল ইসলাম, মুরাদুজ্জামান চৌধুরী, হাফিজুর রহমান (সুমন), সৈয়দ পলাশ আহমদ, মো. নিয়াজ আলী, মো. আব্দুল আহাদ, সাহাব উদ্দিন, জুবের মিয়া।
নির্বাচনে ট্রেজারার পদে বিজয়ী মোহাম্মদ আলমগীর এক প্রতিক্রিয়ায় জানান, নির্বাচনে হারজিত থাকবে, তবে আমাদের একটি পরিচয় আমরা ফেঞ্চুগঞ্জী। ফেঞ্চুগঞ্জের কল্যাণেই কাজ করতে চাই। সকল কর্মব্যাস্ততার মাঝেও যারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সকল দ্বিধাদ্বন্ধ ভুলে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেছেন কমিউনিটি নেতা মোহাম্মদ আলমগীর। সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।
নির্বাচনে কমিশনারের দায়িত্বে ছিলেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জেপি)। সহকারি কমিশনারের দায়িত্বে ছিলেন যথাক্রমে-ব্যারিষ্টার নজরুল খসরু, আবু সামি ও আলী আহমদ খান (খাকন)।
লন্ডনে স্থায়ীভাবে বসবাসকারী ফেঞ্চুগঞ্জের নাগরিকদের হাতেগড়া সংগঠন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউ’কে। যার প্রতিষ্ঠাকাল ছিল ১৯৮৫ খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠার পর থেকে ফেঞ্চুগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক উন্নয়নে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউ’কে গুরুত্ব ছিল অপরিসীম। গেল বছর ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র শরাফত হোসেন মিতু’র কিডনি স্থানান্তর চিকিৎসায় ১০ লাখ ৬৪ হাজার টাকা অনুদান প্রদান করে এ সমিতি। এছাড়া ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্ররাসা ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র বিশাল অনুদান রয়েছে। হাঁটি হাঁটি পাঁ পাঁ করে এই সংগঠনটি যুক্তরাজ্যে একটি বিশাল কমিউনিটি সংগঠন হিসেবে স্থান করে নিয়েছে। বিশেষকরে বাঙ্গালী কমিউনিটিতে রয়েছে যার বিশাল দখল।
সাম্প্রতিক সময়ে মতবিরোধ দেখা দেয়ায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। তবে তা এক প্লাটফর্মে আনতে হাল ছাড়ননি লন্ডনের স্থানীয় কমিউনিটি নেতারা। অবশেষে এ নির্বাচনের মধ্য দিয়ে এক হল ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে।
Related News
কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতেRead More
চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন ২,৫৭৮ বাংলাদেশি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেনRead More



Comments are Closed