Main Menu

সুরমা নদীর তীর পরিচ্ছন্নতায় তিন বৃটিশ এমপি

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী দূষণের হাত থেকে রক্ষায় চলমান ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’ প্রজেক্টের অংশ হিসেবে আবর্জনা পরিষ্কার করেছেন তিন বৃটিশ এমপিসহ কনজারভেটিব ফ্রেন্ডস অব বাংলাদেশের ২২ সদস্যদের প্রতিনিধি দল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নগরীর ক্বিনব্রীজের নিচে সুরমার দক্ষিণ তীর পরিষ্কার করেন তারা। এ তিন এমপি হচ্ছেন- ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এমপি এবং বব ব্যাকম্যান এমপি।

প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এ অভিযানে তারা দল বেঁধে সুরমা নদী তীরের ময়লার স্তুপগুলোতে নেমে ময়লা পরিষ্কার করেন। এসময় তারা বলেন-‘সিলেট তথা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। আমরাও তাদের সাথে পরিবেশ রক্ষার আন্দোলনে এখানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।’

Manual2 Ad Code

বৃটিশ এমপিরা ভবিষ্যতেও এই প্রজেক্টের সাথে সর্বাত্মক থাকার আশ্বাস প্রদান করেন এবং তরুণদেরকে উৎসাহ প্রদান করেন। এর আগে বৃটিশ এমপিদের ক্বিনব্রীজ এলাকায় গার্ড অব অনার দিয়ে বরণ করে নেন স্কাউট সদস্যরা।

Manual2 Ad Code

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস রেলওয়ে ডিস্ট্রিক্ট, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাইকেল ট্রাভেলার্স অফ সিলেট, সোশ্যাল ওয়ার্কার্স অফ সিলেট, রুরাল টু আরবান, অণুবীক্ষণ সহ আরো অনেক সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

“ক্লিন সুরমা গ্রিন সিলেট” প্রজেক্টের মুখপাত্রদের সাথে কথা বলে জানা যায় যে, গত ২১শে জুন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী প্রজেক্টের পথচলা শুরু হয়। প্রজেক্ট শুরুকালীন সময় থেকেই সিলেট সিটি কর্পোরেশন তরুণদেরকে সবধরনের সহায়তা করে আসছে। এই প্রজেক্টে বৃটিশ এমপিদের অংশগ্রহণ নতুন মাইলফলক হিসেবে রচিত হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code