হঠাৎ ফেসবুক বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা
প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে সমস্যায় পড়েছেন এর ব্যবহারকারীরা। এছাড়াও তাদের অন্যান্য সেবা প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার ব্যবহারকারীরাও সমস্যায় পড়েন।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরা বুধবার ফেসবুকে লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না। যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের তরফে কিছু জানানো হয়নি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল‘র প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের সমস্যার কারণে ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করতে পারছেন না। এ ছাড়া ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে টুইটারে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।
যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। টেকনিক্যাল কারণে এই বিভ্রাট হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed