বিএনপি নেতা রফিকুল ইসলাম হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকালে ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় বলে জানান তার একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির। তিনি বলেন, রফিকুল ইসলাম মিয়া নিউরো বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধানে রয়েছেন। তার আশু সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ থাকায় দলীয় কার্যক্রমে তেমন একটা সক্রিয় থাকতে পারছেন না। তবে তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাহিদা রফিক বিভিন্ন কর্মসূচিতে সরব ভূমিকা রাখছেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed