সুনামগঞ্জে বিষ খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহনন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে প্রসাদের সাথে ইঁদুরের বিষ খেয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ জুন) দুপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
আত্মহননকারীরা হলেন, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ভাটি দৌলতপুর গ্রামের অম্রিকা তালুকদার (৫০) ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার (৩৫)।
আত্মহত্যাকারী দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েটির বয়স নয় ও ছেলেটির বয়স ছয় বছর।
গ্রামের লোকজন জানান, শুক্রবার একাদশীর উপবাস ব্রত করেন অম্রিকা তালুকদার ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার। বেলা ১১ টায় উপবাস ভেঙে প্রসাদ তৈরি করেন। প্রসাদে ইঁদুরের বিষ মিশিয়ে দেন অম্রিকা। পরে স্বামী-স্ত্রী দুইজনই এই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
মা-বাবাকে অসুস্থ হতে দেখে ছেলে-মেয়েরা আশপাশের লোকজনকে ডেকে আনেন। খবর পেয়ে স্বজনরা আহত দুইজনকেই জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অম্রিকা তালুকদার রাস্তায় মারা যান। পরে বিকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য অজিত সরকার বলেন, গ্রামের লোকজন জানিয়েছেন অম্রিকা তালুকদার ও তার স্ত্রী প্রসাদের সাথে বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যা করেছেন। অম্রিকা তালুকদার মানসিক রোগে ভুগছিলেন বলে জানান তিনি।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ভাটি দৌলতপুর গ্রামে স্বামী-স্ত্রী একসাথে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। কি কারণে তারা আত্মহত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More



Comments are Closed