জকিগঞ্জে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইমাম গ্রেপ্তার
জকিগঞ্জ প্রতিনিধি: নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিলেটের জকিগঞ্জের হাজারীচক জামে মসজিদের সাবেক ইমাম কাজী জাহিদ হাসানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে।
জানা যায়, গত রমজান মাসে ওই ছাত্রীটি হাজারীচক মসজিদ দারুল ক্বিরাত কেন্দ্রের ইমাম কাজী জাহিদের কাছে পড়াশোনা করে। ২৫ জুন মেয়েটিকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন এক সন্তানের জনক এই ইমাম। পরদিন মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে জকিগঞ্জগামী একটি বাসে তুলে দেন তিনি। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গত ২৬ জুন জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার ইমামের শশুড়বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। এই ইমামের বিরুদ্ধে মোবাইল চুরিসহ একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
Related News
ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারির সময় ভাসুরেরRead More
জকিগঞ্জে একাধিক স্থানে নদীভাঙন, হুমকিতে নদীতীরবর্তী জনপদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখেRead More



Comments are Closed