Main Menu

ধর্মপাশায় ধাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশার দূর্গম এলাকায় প্রসূতি মা ও প্রসব পরবর্তী নবজাতক শিশুকে দ্রত সময়ে স্বাস্থ্যসেবা প্রদানে ধাত্রীদের মধ্যে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫জন প্রাইভেট সিএসবিএ (প্রশিক্ষিত ধাত্রী) এর মাঝে ২৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।

ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে এডিপির অর্থায়নে বৃহস্পতিবার এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

ধাত্রীদের হাতে প্রধান অতিথি হিসাবে ওইদিন বাইসাইকেল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্দ ওবায়দুর রহমানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ প্রমুখ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান ধাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ প্রসঙ্গে বলেন, হাওর অঞ্চলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে ধাত্রীদের একটি বড় ভূমিকা রয়েছে। দুর্গম এলাকায় প্রসূতি মাকে দ্রতসময়ে সেবাপ্রদান, প্রসবপূর্ব ও পরবর্তী সময়ে সুপরামর্শ, প্রত্যন্ত অঞ্চলে নারী স্বাস্থ্যসেবা ও নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে বাইসাইকেল বিতরণ করা হয়।

এক অনুষ্ঠানে এই সাহসী নারীরা তাদের যাতায়াত সুবিধার জন্য সাইকেল প্রাপ্তির আবেদন জানালে তাদের সে আবেদনের প্রেক্ষিতে এডিপির বরাদ্দ থেকে এসব বাইসাইকেল ক্রয় করে তাদের হাতে বিনামুল্যে এসব বাইসাইকেল তুলে দেয়া হল।

তিনি আরো বলেন, দূর্গম প্রত্যন্ত এলাকায় একজন ধাত্রী বাসাইকেল চালিয়ে বাড়ি বাড়ি সেবা দিচ্ছে, মা ও শিশুর স্বাস্থ্যের খোজ নিচ্ছে এমন দৃশ্য আমাদের স্বপ্ন দেখায়।

Share





Related News

Comments are Closed