প্রাণ, মিল্কভিটা, আড়ং, ইগলুসহ ৭ দুধ ‘মানহীন’
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাণ, মিল্কভিটা, আড়ং, ইগলু, ফার্মফ্রেশসহ বাজারে সরবরাহকারী পাস্তুরিত ৭টি দুধ কোম্পানির দুধই মানহীন। এগুলোর কোনোটিতে মিলেছে মাত্রাতিরিক্ত কলিফর্মের উপস্থিতি, আবার কোনোটিতে মিলেছে এন্টিবায়োটিক। এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নমুনা পরীক্ষায়।
এসব কোম্পানির দুধে যে পরিমাণ ‘ফ্যাট ইন মিল্ক’ এবং ‘সলিড নট ফ্যাট’ থাকা দরকার নমুনায় সে পরিমাণ উপস্থিতি পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান গ্রন্থাগারে খাদ্যের গুণগত মান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও প্রতিবেদন প্রকাশ করে ফার্মেসি বিভাগ।
এসময় ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘আমরা ফার্মেসি বিভাগের শিক্ষকেরা সম্প্রতি বাংলাদেশের বাজার থেকে কিছু খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে সেগুলোর গুণগত মান পরীক্ষা করেছি। খাদ্যপণ্যের গুণগত মান নিয়ে সরকার ও জনগণের গভীর উদ্বেগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলের অবগতি ও ভোক্তা হিসেবে জনগণের সচেতনতা বৃদ্ধি এ সংবাদ সম্মেলনের লক্ষ্য।’
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাণ, মিল্কভিটা, আড়ংসহ এরকম পাস্তুরিত দুধের ৭টি নমুনার কোনোটিতেই কাঙ্ক্ষিত মাত্রার ‘সলিড নট ফ্যাট’ এবং ‘ফ্যাট ইন মিল্ক’ পাওয়া যায়নি। অপাস্তুরিত তিনটি দুধ কোম্পানির দুধেও এগুলো পাওয়া যায়নি।
পরীক্ষকরা আরও জানান, ফ্রুট ড্রিংকসের ১১ টি নমুনার সবগুলোতে নিষিদ্ধ ক্ষতিকর সাইক্লামেট পেয়েছেন তারা। এগুলো হলো, স্টার শিপ ম্যাংগো ফ্রুট ড্রিংকস, সেজান ম্যাংগো ড্রিংক, প্রাণ ফ্রুটো, অরেনজি, প্রাণ জুনিয়র ম্যাংগো ফ্রুট ড্রিংক, রিটল ফ্রুটিকা, সান ড্রপ, চাবা রেড এপল, সানভাইটাল নেক্টার ডি ম্যাংগো, লোটে সুইটেন্ডএপল ও ট্রপিকানা টুইস্টার।
এছাড়া আড়ং, বাঘাবাড়ি, প্রাণ, মিল্ক ভিটা, মিল্কম্যান, সুমির ও টিনে বিক্রি হওয়া ঘি মানোত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। রূপচাঁদা, পুষ্টি, সুরেশ, ড্যানিশ ও বসুধা সরিষা তেলসহ বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ভোজ্যতেলেও মানহীনতার চিত্র উঠে আসে প্রতিবেদনে।
এতে আরও জানানো হয়, পরীক্ষকরা বাজারে বহুল বিক্রিত ঘিয়ের ৮টি নমুনা, ফ্রুট ড্রিংকসের ১১টি, সরিষার তেলের ৮টি, সয়াবিনের ৮টি, গুড়া মশলা, গুড়া হলুদ, পামওয়েল ইত্যাদির নমুনা পরীক্ষা করেছেন। প্রত্যেকটিই কোনও না কোনোভাবে গুণগত মান পূরণে ব্যর্থ হয়েছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed