Main Menu

মাধবপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামে পানিতে ডুবে হাবিবুর রহমান (২৭) নামে মানসিক প্রতিবন্ধি এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মৃত আব্দুর রহমান হরিণখোলা গ্রামের মজিবুর রহমান মদনের ছেলে।

মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, শনিবার দুপুরে গোসলের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি হাবিব।

এক পর্যায়ে রবিবার পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত হাবিব মানসিক প্রতিবন্ধী ছিলেন। তবে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed