Main Menu

সুনামগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর থানার হরিপুর গ্রামের সুজন সরকার (২৮) নামের এক যুবকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সুজন ১০দিন ধরে নিখোজ ছিল বলে অভিযোগ করেছিল তার স্বজনরা।

শনিবার (২২ জুন) দুপুরে তার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ। তিনি বলেন, ‘শনিবার দুপুরে টগার হাওরে বালিজুরির পশ্চিমের খাল থেকে ভাসমান লাশের খবর পেলে পুলিশ তা উদ্ধার করে। পরে লাশ সনাক্ত করে দেখা যায় ঐ লাশ সুজন সরকার নামের এক যুবকের। ৯দিন আগে তার স্বজনরা সে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করে। ময়না তদন্তের জন্য মৃতদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।’

থানা পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা যায়, হরিপুর গ্রামের মৃত আশুতোষ সরকারের পুত্র সুজন সরকার (২৮) ট্রলারসহ চলতি মাসের ১২ জুন বাড়ি থেকে বের হয়। পরে সে আর ফিরে আসেনি। পরে একটি নাম্বার থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয়।

এদিকে অপহরনের সাথে জড়িত সন্দেহে ঐ গ্রামের মৃত মনিন্দ্র সরকারের পুত্র রেন্টু সরকার (৩৫) কে আটক করেছে পুলিশ। পরে আদালতে রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তার দেওয়া তথ্যমতে সুজনের লাশের সন্ধান পাওয়া যায় বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed