Main Menu

ফের ওমরা ভিসা দেবে সৌদি আরব

ধর্ম ডেস্ক: মাস খানেক ওমরা হজের ভিসা বন্ধ রাখার পর ফের ওমরা হজের ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী ১৬ আগষ্ট থেকে দেশটি নতুন করে ওমরা হজ ভিসা চালু করতে যাচ্ছে।

শনিবার (২২ জুন) এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ কের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি জানিয়েছেন, ‘এ বছরের ১৬ আগস্ট থেকে চলতি মৌসুমে ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করবে মন্ত্রণালয়। হাজিদের পাঁচ দিনের জন্য এক মাস মেয়াদি ভিসা দেয়া হবে।’

গত ১৭ জুন থেকে ভিসার আবেদন নেয়া বন্ধ রেখেছে সৌদি সরকার।

সবচেয়ে বেশি ওমরা হজ করেন পাকিস্তানিরা। এরপর শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়া, ভারত, মিশর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের মুসলিমরা।

সৌদি সরকার ভিশন-২০৩০ সামনে রেখে ওমরাহ পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেয়া শুরু করেছে। ২০২২ সালের মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা দেড় কোটি ও ২০৩০ সালের মধ্যে তা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে সৌদি সরকারের।

Share





Related News

Comments are Closed