Main Menu

চুনারুঘাটে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অমর তাঁতী (৫৫) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

শুক্রবার (২১ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহত অমর তাঁতী গিলানী চা বাগানের নতুন টিলা এলাকার লক্ষ্মন তাঁতীর ছেলে। তিনি একই বাগানের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে না যাওয়ায় রাত ১টায় তাকে খুঁজতে বের হন সহকর্মীরা। এক পর্যায়ে বাগানে তার মরদেহটি দেখতে পান তারা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। দ্রুত এর রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed