সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ ২ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জালালাবাদ থানা এলাকার শিবেরবাজার থেকে ইয়াবার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, নগরীর আখালিয়া দানুহাটারপাড় এলাকার আব্দুল জহিরের ছেলে মো. আরিফ ইসলাম (২৩) ও আখালিয়া নেহারীপাড়ার মো. আকরাম আলীর ছেলে কামরুল (২০)।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যে ৬টার দিকে শিবের বাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ারুল কামালের নেতৃত্বে এটিএসআই জগদীশ, কনস্টেবল অভিমান্য চন্দ্র মহালদার ও ইব্রাহিম খলিলসহ ফোর্স মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানার বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরাগাঁও পয়েন্ট পাগইল বাইপাস পাকা রাস্তা থেকে ১৬৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed